Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে পরিত্যাক্ত অবস্থায় ৭৫০ পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: |  ২৪ সেপ্টেম্বর, ২০২১

সিলেটের জকিগঞ্জে পরিত্যাক্ত অবস্থায় ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাতে উপজোর মাদার খাল এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব এগুলো উদ্ধার করে।

শুক্রবার র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব উদ্ধার করা ইয়াবা সাধারণ ডায়েরি করে জকিগঞ্জ থানায় হস্তান্তর করেছে।

অভিযানে র‌্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর, সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দলকে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) তুহিন রেজা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.