Sylhet Today 24 PRINT

বালাগঞ্জের হত্যা মামলার আসামি দুই সহোদর ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: |  ২৪ সেপ্টেম্বর, ২০২১

গ্রেপ্তার দুই সহোদর। ছবি: সংগৃহীত

সিলেটের বালাগঞ্জ থানার হত্যা মামলার আসামি দুই সহোদরকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার তাদের সিলেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- সিলেটের বালাগঞ্জ থানার হামছাপুর গ্রামের লতিব উল্ল্যাহর ছেলে সুরত আলী (৩৮) ও শামসুজ্জামান (২৬)।

শুক্রবার সিলেট জেলা পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার রাতে ঢাকার কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে বালাগঞ্জ থানার পরিদর্শক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ জুলাই বালাগঞ্জ উপজেলার হামছাপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ওই গ্রামের তৈয়ব আলীর ছেলে কামরুল ইসলাম গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় কামরুলের ভাই ইমরান মিয়া বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে মামলার এজহারনামীয় আসামি সুরত আলী ও শামসুজ্জামান পলাতক ছিল। ঘন ঘন স্থান পরিবর্তন করায় তাদেরকে গ্রেপ্তার করতে পুলিশকে বেগ পেতে হচ্ছিল। অবশেষে তাদেরকে ঢাকার কাফরুল থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.