Sylhet Today 24 PRINT

বাসদকে কোর্ট পয়েন্টে জনসভার অনুমতি দিয়েছে প্রশাসন

সিলেটটুডে ডেস্ক |  ২৭ নভেম্বর, ২০১৫

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল - বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক কমরেড আবু জাফর এক বিবৃতিতে জানিয়েছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে  ২৮শে নভেম্বর  (শনিবার) বিকাল তিন টায় দলের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও রুশ বিপ্লবের ৯৮ তম বার্ষিকীর জনসভা সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে করার অনুমতি দেওয়া হয়েছে। রাত ৮টার দিকে প্রশাসনের পক্ষ থেকে এই অনুমতি প্রদান করা হয়।

উল্লেখ্য, প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ,বাসদ -সিপিবি জোটের কেন্দ্রীয় নেতা কমরেড খালেকুজ্জামান ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন  বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ।

কমরেড আবু জাফর আগামীকাল বিকাল ৩টার বাসদ এর কোর্ট পয়েন্টের জনসভা সফল করার জন্য দলের সকল নেতাকর্মী, প্রগতিশীল রাজনৈতিক দল, সাংবাদিক, প্রশাসনসহ সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.