Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৫ সেপ্টেম্বর, ২০২১

সিলেটের গোলাপগঞ্জে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে নিজ বসতঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই যুবক উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্বভাগ কলাশহর গ্রামের মো. হানিফ আলীর ছেলে শাখাওয়াত হোসেন হাদি (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পরিবারের লোকজন দেখতে পান শাখাওয়াত হোসেন ঘরের ফ্যানের সাথে ঝুলে আছেন। তাৎক্ষণিক পরিবারের লোকজন গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে।

পরিবারের লোকজন জানান, শাখাওয়াত গত বৃহস্পতিবার ঢাকা থেকে বাড়িতে ফেরেন।

গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.