Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে আগুনে পুড়ে গেছে দুটি বসত ঘর

নবীগঞ্জ প্রতিনিধি  |  ২৫ সেপ্টেম্বর, ২০২১

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার অগ্নিকাণ্ডে দুটি বসত ঘর পুড়ে গেছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর)  সকাল ১০টায় কুর্শি ইউনিয়নের রতনপুর গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সুশংকর সূত্রধর ও সুবির সূত্রধরের ২টি বসত ঘর পুড়ে যায়।

আগুন দেখে স্থানীয়রা ছুটে এসে বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করে ফায়ার সার্ভিসকে খবর দেন। এরপর ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন পুরো নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই আগুনে ২ বসত ঘরসহ ঘরে থাকা সব মালামাল নষ্ট হয়ে যায়।

ক্ষতিগস্ত সুশংকর সূত্রধর বলেন, আমরা সারা দিন মানুষের বাড়িতে কাজ করি। আগুনের শব্দ শুনে চিৎকার করলে স্থানীয়া এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় কিন্তু ততক্ষণে ঘরের সব জিনিসপত্র পুড়ে গেছে। ঘর থেকে আমরা কেউ কোন জিনিসপত্র বের করতে পারিনি এখন সবকিছু হারিয়ে আমরা নিঃশ্ব হয়ে গেছি।

ক্ষতিগস্ত সুবির সূত্রধর বলেন, কুর্শি ইউনিয়নের গহপুর গ্রামের সমাজ সেবক আব্দুল মুকিত আর্থিক সাহায্য করেছেন এবং ঘর তৈরিতে সাহায্য করবেন আপনারা সবাই যদি সাহায্য করেন তাহলে বেছে থাকতে পারব।আমাদের আর কিছু নাই।

নবীগঞ্জ  উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন জাকির আহমদ সাফি বলেন, সকাল ১০ টায় অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে। তার আগেই তাদের ঘরের সব জিনিসপত্র পুড়ে যায়। ধরণা করা হচ্ছে বৈদ্যুতিক সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে আনুমানিক দুই লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.