Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি: |  ২৫ সেপ্টেম্বর, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তাজ উদ্দীন (২৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

তিনি উপজেলার চিৎরিয়া গ্রামের শামছু মিয়ার ছেলে। গতকাল রাত সাড়ে ১০টার দিকে যোগীবিল চৌমুহনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তাজ উদ্দীন আরীনগর চা-বাগানের ফাঁড়ি বাগান সুনছড়ার একজন ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে ব্যবসায়ী তাজ উদ্দীন তার মোটরসাইকেল নিয়ে যোগীবিল গ্রামে যাচ্ছিলেন। যোগীবিল চৌমুহনা এলাকায় তিনি নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আলীনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও নিহত তাজ উদ্দীনের চাচা সাইফুল ইসলাম এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.