Sylhet Today 24 PRINT

তাহিরপুরে তথ্য অধিকার দিবসে বিতর্ক প্রতিযোগিতা

তাহিরপুর প্রতিনিধি: |  ২৫ সেপ্টেম্বর, ২০২১

‘তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার’ এই শ্লোগানকে নিয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা বঙ্গবন্ধু ডিজিটাল কর্ণারে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ৮টি দল অংশ গ্রহণ করে।

প্রতিযোগিতায় সেরা হয়েছে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবিরের সভাপতিত্বে ও সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামানের সঞ্চলনায় বিচারকের দায়িত্বে ছিলেন সহকারি প্রাথমিক শিক্ষা অফিস আবু সাঈদ।

এসময় তাহিরপুর বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ইয়াহিয়া তালুকদার, জাকির হোসেন চৌধুরী, মাহবুবুল আলম সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.