Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে মাছের আঘাতে জেলের মৃত্যু

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৭ সেপ্টেম্বর, ২০২১

সিলেটের গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে মাছের আঘাতে আব্দুল হক (৫০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বুধবারীবাজার ইউনিয়নের কালিজুরী ছত্রিশ গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত আব্দুল হক বুধবারীবাজার ইউনিয়নের কালিজুরী ছত্রিশ গ্রামের নুর উদ্দিনের পুত্র।

জানা যায়, সোমবার সকালে মৎস্যজীবী আব্দুল হক প্রতিদিনের মত জাল নিয়ে কুশিয়ারা নদীর বাগিরঘাটে মাছ ধরতে যান। এসময় জালে একটি বাউস মাছ আটকা পড়ে। আব্দুল হক মাছটি তুলতে গেলে মাছের আঘাতে তিনি বুকে আঘাতপ্রাপ্ত হন। এর কিছুক্ষণ পরেই তিনি মৃত্যুবরণ করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই আব্দুল আহাদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.