Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল শিশুর

হবিগঞ্জ প্রতিনিধি: |  ২৮ সেপ্টেম্বর, ২০২১

ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জে ট্রেনের ধাক্কায় মিনহাজ মিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে লস্করপুর রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিনহাজ মিয়া ওই এলাকার মুরাদ মিয়ার ছেলে।

শিশুটির বাবা মুরাদ মিয়া বলেন, ‘আমাদের বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে মিনহাজের নানা মাছ ধরছিলেন। এসময় সে রেল লাইনের পাশে খেলা করছিল। এক পর্যায়ে ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রেন মিনহাজকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিঠুন রায় জানান, ট্রেনের ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়।

হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মো. মাসুক আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.