ছাতক প্রতিনিধি | ২৮ সেপ্টেম্বর, ২০২১
শেখ হাসিনা আপনিইতো বাংলাদেশ। আপনি আমাদের অহংকার, বাঙালির আশার বাতিঘর। আবেগাপ্লুত এসব প্লেকার্ড, ব্যানার নিয়ে মঙ্গলবার (২৮সেপ্টেম্বর) লাখো মানুষ এসেছিলেন ছাতকের ঐতিহাসিক মন্টুবাবুর মাঠে (শেখ রাসেল স্টেডিয়াম)।
শুভ শুভ শুভ দিন শেখ হাসিনার জন্মদিন এই শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ছাতক শহর। ছাতক-দোয়ারা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এই জন্মোৎসবের আয়োজন করা হয়।
দুই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে দলে দলে মিছিল নিয়ে সকাল থেকেই নেতা কর্মীরা আসতে থাকেন ছাতক শহরে। দুপুরের পর মাঠ ভরে শহরের গলিতে দাঁড়িয়ে সভা মঞ্চে দেওয়া বক্তব্য শুনেছেন মানুষ।
ছাতকের চরমহল্লা ইউনিয়ন থেকে মিছিলে সাথে এসেছিলেন ষাটোর্ধ স্কুল শিক্ষক আতাউর রহমান। তিনি বলেন, বঙ্গবন্ধু, আওয়ামীলীগ এবং শেখ হাসিনা তার কাছে একটি আবেগের নাম। ১৯৭০ সালে বঙ্গবন্ধু যখন এই মাঠে এসেছিলেন তখন দলের কর্মী হিসেবে তিনি আবেগ নিয়ে সেই জনসভায় এসেছিলেন।
এতবছর পর জাতির পিতার কন্যার জন্মদিনে সেই আবেগ নিয়ে তিনি আবার এই মাঠে এসেছেন। বঙ্গবন্ধু কন্যা যেন শতায়ু লাভ করেন। বাংলাদেশ যেন দীর্ঘদিন তার সেবা পায় এটাই তার কামনা।
ছাতক পৌর আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও প্রতিষ্ঠাকালীন পৌর মেয়র আব্দুল ওয়াহিদ মজনুর সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মুহিবুর রহমান মানিক।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।
প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি বলেন, বাংলাদেশের স্বাধীনতার রূপকার যেমন বঙ্গবন্ধু তেমন উন্নত বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনা। ইতিহাসের স্বরূপ অনুসন্ধান করলে পাওয়া যাবে বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন, আর তা রক্ষার দায়িত্ব পালন করছেন তার কন্যা জননেত্রী শেখ হাসিনা। তাঁর হাত ধরেই বাংলাদেশ আজ উন্নয়ন ও বিকাশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার মিছিলে এগিয়ে চলেছে অদম্য গতিতে। এখন বাংলাদেশের উন্নয়ন ও শেখ হাসিনা একবিন্দুতে মিলিত হয়েছেন। শেখ হাসিনা মানেই স্বপ্ন, শেখ হাসিনা মানেই এগিয়ে যাওয়া। ইতিমধ্যে শেখ হাসিনা নিজের বিচক্ষণতা আর দুরদর্শীতা দিয়ে নিজেকে শুধু দক্ষিণ এশিয়ারই নয় বিশ্বের অন্যতম শক্তিধর ও জনপ্রিয় নেত্রী এবং রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। এমপি মানিক আরও বলেন, রাজনৈতিক প্রজ্ঞা দিয়েই তিনি ছাতক-দোয়রাবাসীর স্বপ্ন পুরণে এই আসনে আমাকে ৭ বার নৌকা প্রতীক দিয়ে নির্বাচন করতে মনোনীত করেছেন। ছাতক-দোয়রার যত উন্নয়ন সবই আওয়ামী লীগের হাত দিয়ে হয়েছে। তাই শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাতে ছাতকে আজ এই জনসমুদ্র। এই এলাকার সুনাম সমৃদ্ধি ও উন্নয়ন যাদের সহ্য হয়না ইতিহাস তাদের ক্ষমা করবেনা। ছাতক সুনামগঞ্জ রেলপথ নিয়ে যারা ষড়যন্ত্র করছে তারা সফল হবে না।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন, বঙ্গবন্ধু কন্যা নিজেই একজন রত্না। তাই তিনি রত্ন চিনতে ভুল করেননা। ছাতক-দোয়ারার মানুষ তথা সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের জন্য মুহিবুর রহমান মানিক শেখ হাসিনার উপহার। শেখ হাসিনার নেতৃত্বে এদেশের মানুষ জয় করেছে ক্ষুধা ও দারিদ্রকে। শেখ হাসিনা এ দেশকে, এ জাতিকে নিয়ে যাচ্ছেন সকল প্রকার উন্নতির চরম শিখরের দিকে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা হবো বিশ্বের সবচেয়ে সুখী ও সমৃদ্ধশালী জাতির অংশ।
ছাতক উপজেরা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, সদস্য আফজাল হোসেন, পৌর আয়োমীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক কাউন্সিলর তাপস চৌধুরী ও স্বেচ্চাসেবকলীগ নেতা এম রশিদ আহমদের যৌথ পরিচালনায় জন্মোৎসবে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতিক, জগন্নাথপুর পৌর সভার সাবেক মেয়র মিজানুর রহমান, সিলেট জেলা আওয়ামীলীগের সহসভাপতি সুজাত আলী রফিক, অধ্যক্ষ মঈনুদ্দিন আহমদ, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকটে আকতারুজ্জামান সেলিম, প্রবীণ সাংবাদিক তাপস পুরকায়স্থ, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ার্যম্যান আবুসাদাত লাহিন, দোয়ারা উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল খালিক, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, দেওয়ান তানভীর আশরাফি চৌধুরী বাবু, মহিলা ভাইস চেয়ারমম্যান সালেহা বেগম ও লিপি বেগম, ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহসদ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি উবায়দুল রউফ বাবলু, দোয়ারা উপজেলা যুবলীগের আহবায়ক জসিম উদ্দিন রানা, ছাতক উপজেলা ছাত্রলীগের আহবায়ক তাজাম্মুল হক রিপন প্রমুখ।
এর আগে মুহিবুর রহমান মানিক এমপি আওয়ামীলীগের সভানেত্রী,বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্ক্ষৃরেপান রোপন কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়া দলের নেত্রীর দীর্ঘায়ু কামনা করে ছাতক-দোয়ারার মসজিদ ও মন্দিরে মোনাজাত এবং প্রার্থনা করা হয়। জন্মোৎসবে ৭৫ কেজির কেককাটা হয়।