Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক: |  ২৮ সেপ্টেম্বর, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে র‌্যাব ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

সোমবার দিবাগত রাতে উপজেলার আহমদাবাদ ইউনিয়নের বনগাঁও বাশতলা এলাকায় এই অভিযান হয়েছে।

গ্রেপ্তার মো. নোমান মিয়া (৩৬) উপজেলার ঘনশ্যামপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

অভিযানে র‌্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দলকে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.