Sylhet Today 24 PRINT

ধর্মপাশায় তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

ধর্মপাশা প্রতিনিধি: |  ২৯ সেপ্টেম্বর, ২০২১

সুনামগঞ্জের ধর্মপাশায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর পৌনে ১টায় স্থানীয় গণমিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান।

সহকারী কমিশনার (ভূমি) রেদুয়ানুল হালিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, দপ্তর সম্পাদক গোলাম আজহারুল ইসলাম দিদার, প্রাণিসম্পদ কর্মকতর্তা আব্দুর রহিম মিয়া, জ্যেষ্ঠ মৎস্য কমকর্তা সালমুন হাসান বিপ্লব, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী প্রমুখ।

পরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.