Sylhet Today 24 PRINT

মহানগর বিএনপির আহবায়ক কমিটিতে ঠাঁই হলো যাদের

নিজস্ব প্রতিবেদক |  ২৯ সেপ্টেম্বর, ২০২১

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট মহানগর শাখার আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

সিলেট মহানগর বিএনপির সদ্য সাবেক কমিটির সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালি পংকিকে আহবায়ক ও মহানগর বিএনপির সদ্য সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে সদস্য সচিব করে ২৯ সদস্যবিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটি অনুমোদন করেন।

বুধবার (২৯সেপ্টেম্বর) কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন হুমায়ন কবির সাহিন, ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কায়েস লোদী, জিয়াউর গনি আরেফিন জিল্লুর, অ্যাড. হাবিবুর রহমান, সৈয়দ মেসবাউদ্দিন, বাবু সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ইমদাদ হোসেন চৌধুরী, অ্যাড. রোকসানা বেগম শাহনাজ।

এতে সদস্যরা হলেন নাসিম হোসাইন, জিয়াউল হক জিয়া, আব্দুর রহিম, আমির হোসেন, বাবু নিহার রঞ্জন দে, আব্দুল আলিম দিপক, নজীবুর রহমান নজীব, অ্যাড. আতিকুর রহমান সাবু, মাহবুব কাদির শাহি, সৈয়দ তৌফিকুল হাদী, মুকুল আহমেদ মোর্শেদ, হুমায়ন আহমেদ মাসুক, আক্তার রশিদ, নুরুল আলম সিদ্দিকী খালেদ, আফজাল হোসেন, শামীম মজুমদার, মতিউল বারী খোরশেদ ও আবুল কালাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.