Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে পরিবহন ধর্মঘট স্থগিত

জগন্নাথপুর প্রতিনিধি  |  ২৯ সেপ্টেম্বর, ২০২১

সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাটারি চালিত টমটম, ইজিবাইকসহ অবৈধ যানবাহনের বন্ধের দাবিতে ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় প্রশাসনের আশ্বাসে ধর্মঘট স্থগিত করা হয় বলে গণপরিবহন শ্রমিকরা জানিয়েছেন।

এবিষয় নিয়ে বুধবার দুপুরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী (ইউএনও) মো: সাদেজুল ইসলামের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় অংশ নেয়া আন্দোলনকারীদের পক্ষে জগন্নাথপুর উপজেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি নিজামুল করিম জানান, আগামি ১৫ দিনের মধ্যে টমটম-ইজিবাইকসহ অবৈধ যানবাহন বন্ধ করা হবে স্থানীয় প্রশাসনের এমন আশ্বাসে আমাদের ঘোষিত ধর্মঘট স্থপিত করা হয়েছে। তবে দাবী উপক্ষিত হলে পরিবর্তীতে আমরা কর্মসুচি দেব।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সাদেজুল ইসলাম বলেন, সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, লাইসেন্সবিহীন যানবাহন পৌর শহরে চলাচল বন্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া অপ্রাপ্ত ও অদক্ষ চালকদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর গণপরিবহনের ‘ড্রাইভার্স ঐক্য পরিষদ’ এর আয়োজনে টমটম, ইজিবাইকসহ ব্যাটারি চালিত অবৈধ যান অপসারণের দাবিতে স্থানীয় পৌর পয়েন্টে মানববন্ধন কর্মসুচী শেষে এক প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। সভায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে এসব অবৈধ যান বন্ধ করা না হলে ১ অক্টোবর থেকে অনিদিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের আলল্টিমেটাম প্রদান করা হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.