সিলেটটুডে ডেস্ক | ৩০ সেপ্টেম্বর, ২০২১
২৯ সেপ্টেম্বর বুধবার ছিলো বিশ্ব হার্ট দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্যের বিষয় ‘হৃদয় দিয়ে হৃদয়ের যত্ন নিন’। বিশ্বের বিভিন্ন দেশের মতো সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
ঐদিন সকাল থেকে দুপুর পর্যন্ত সুবিধাবঞ্চিত হৃদরোগীদের ফ্রি পরামর্শ সেবা এবং প্রয়োজনবোধে ইসিজি করা হয়। পরবর্তীতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সভাপতি প্রফেসর ডা. এম এনায়েত উল্লাহর সভাপতিত্বে এবং পাবলিসিটি সেক্রেটারি আবু তালেব মুরাদের পরিচালনায় আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা জ্ঞাপন এবং তার দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সভাপতি প্রফেসর এম. এনায়েত উল্লাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের উন্নয়ন এবং অর্জনের রোল মডেল। তিনি দেশের জন্য যা অর্জন করেছেন, তা নজিরবিহীন।
এনায়েত উল্লাহ বলেন, প্রধানমন্ত্রী বিশ্ব্ দরবারে বাংলাদেশকে বিশেষ মর্যাদায় উন্নীত করেছেন।
প্রফেসর ডা. এম এনায়েত উল্লাহ বিশ্ব হার্ট দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, বিশ্বজুড়ে অসংক্রামক রোগ হিসেবে হৃদরোগ আশংকাজনক হারে বিস্তার লাভ করেছে। গবেষণায় দেখা যায়, অসংক্রামক মরণব্যাধি হিসেবে হৃদরোগের অবস্থান শীর্ষে। বিশে^ হৃদরোগজনিত মৃত্যুর হার বছরে সর্বোচ্চ ১ কোটি ৮৬ লাখ। অন্যান্য রোগের মৃত্যুর তুলনায় হৃদরোগে মৃত্যুর হার ৩১ শতাংশ।
প্রফেসর ডা. এম এনায়েত উল্লাহ আরো বলেন, বাংলাদেশেও হৃদরোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। উন্নত আড়ম্বরপূর্ণ জীবনযাত্রা, অস্বাস্থ্যকর জীবনাভ্যাস, অসচেতনতা এসব কারণে হৃদরোগ শুধু বড়দের নয়, শিশু কিশোরদের মাঝেও দেখা যাচ্ছে। তিনি বলেন, প্রাত্যাহিক জীবন যাপনে কিছু পরিবর্তন এনে হৃদরোগ প্রতিরোধ সম্ভব। এসব পরিবর্তনের মধ্যে রয়েছে খাদ্য তালিকায় স্বাস্থ্যকর খাবারের পরিমাণ বাড়ানো, দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করা, শারীরিক পরিশ্রম বাড়ানো এবং জর্দাপাতা, তামাক সেবন ও ধূমপান না করা।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. আমিনুর রহমান লস্কর বলেন, এবারের বিশ্ব হার্ট দিবসের প্রতিপাদ্য বিষয় হিসেবে হৃদয় দিয়ে হৃদয়ের যত্ন নেয়াকে মূল্যায়িত করা হয়েছে। এতে করে আমরা হৃদরোগ প্রতিরোধে আরো যত্নশীল এবং সচেতন হয়ে হার্টের সক্ষমতাকে শক্তিশালী করে তুলতে পারি।
সার্বিক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডা. সুধাংশু রঞ্জন দে, জয়েন্ট সেক্রেটারি মাহবুব সোবহানী চৌধুরী, ট্রেজারার জামিল আহমেদ চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল মালিক জাকা ও ডা. এস এম হাবিবুল্লাহ সেলিম এবং হাসপাতালের সিইও কর্ণেল (অব.) শাহ আবিদুর রহমান ও ডেপুটি ডাইরেক্টর ডা. আব্দুল মুমিন চৌধুরী প্রমুখ।
ওসমানী হাসপাতাল: নানা কর্মসূচির মধ্য দিয়ে সিলেটে পালিত হয়েছে বিশ্ব হার্ট দিবস। এবারের শ্লোগান ছিল হৃদয় দিয়ে, হৃদয়ের চিকিৎসা। বিশ্ব হার্ট দিবস ও মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে হৃদরোগ বিভাগ, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও সিলেট হার্ট এসোসিয়েশনের উদ্যোগে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে সচেতনতামুলক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সড়ক প্রদক্ষিন করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সমাবেশে মিলিত হয়। এসময় হার্ট দিবসের র্যালির শুভ উদ্বোধন করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মইনুল হক। র্যালি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। হৃদরোগ বিভাগীয় প্রধান এসোসিয়েট প্রফেসর ডা. মখলিছুর রহমান এর সভাপতিত্বে ও সিলেট হার্ট এসোসিয়েশনের অর্গানাইজ সেক্রেটারি সহকারি অধ্যাপক ডা. আজিজুর রহমান রোমান এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার।
প্রতিপ্রাদ্য বিয়য় নিয়ে সভায় মুলপ্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সাংগঠনিক সম্পাদক, সিলেট হার্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এসোসিয়েট প্রফেসর হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এসএম হাবিবউল্লাহ সেলিম।
আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শুয়াইব আহমদ শোয়েব, ডা. জি.এম মুহিউদ্দীন, ডা. হিরন্ময় দাস, ডা. মাহবুবুল আলম, ডা. প্রশান্ত, ডা. মো. আব্দুল আহাদ, ডা. মো. বদরুল আমিন, ডা. মো. আব্দুল্লাহ, কামাল, ডা, গুল শান আরা চৌধুরী লিপা, ডা. আব্দুল আহাদ, ডা. বদরুল ইসলাম, ডা. মৃনাল কান্তি দাশ, ডা. প্রদীপ কুমার দাস,ডা. ফখরুল ইসলাম, ডা. আদিল মাহমুদ, ডা. মো. সিরাজুর রহমান, ডা. মো.এনআমুর রহমান, ডা মো. নিজাম উদ্দিন, ডা. দিলীপ কুমার সরকার, ডা. মো.আবুল এহসান, ডা. মোশারুল হক, ডা. মো. চৌধুরী, ডা. মো. ওামর ফারুক প্রমুখ।
র্যালি শেষে সভায় বক্তারা বলেন, প্রতি বছর ১৮.৬ মিলিয়ন মানুষ হৃদরোগ এবং স্ট্রোকের কারনে অকালে মারা যান। এটি এখন বিশ্বের এক নম্বর মৃত্যুর কারন। এই সংখ্যা ২০৩০ সালের মধ্যে ২৩ মিলিয়ন ছাড়িয়ে যাবে। সারাবিশ্বে ৫২০ মিলিয়ন মানুষ আজ হূদরোগে আক্রান্ত। আর এটি থেকে মুক্তি পেতে একটু সতর্কতাই বাঁচাতে পারে আপনার মূল্যবান জীবন। এজন্য নিজের শরীরকে সবসময় সতেজ রাখতে হবে। স্বাস্থ্যকর উপায়ে খাবার খেতে হবে। নিজেকে সুস্থ রাখতে হলে ধুমপানকে না বলতে হবে। কর্মঠ হতে হবে। এজন্য নিজের ইচ্ছাশক্তি কাজে লাগাতে হবে। আর এগুলো করতে পারলেই আমরা সুস্থ হার্ট নিয়ে বেশী দিন বাঁচতে পারব।