Sylhet Today 24 PRINT

মাধবপুরে মহাসড়কে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মাধবপুর প্রতিনিধি: |  ০১ অক্টোবর, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে উঠা অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

শায়েসস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে উপজেলার মাজার গেইট এলাকায় অবৈধ এ স্থাপনা গুলি উচ্ছেদ করা হয়।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই উচ্ছেদ অভিযান হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, ‘মহাসড়কের ওপরে কোনো অবৈধ স্থাপনা রাখা যাবে না। পর্যায়ক্রমে মহাসড়কের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.