Sylhet Today 24 PRINT

মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মাধবপুর প্রতিনিধি: |  ০২ অক্টোবর, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হামদু মিয়া (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, সকালে ওই গ্রামের সিরাজ মিয়ার ছেলে হামদু মিয়া একটি মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় হামদুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.