Sylhet Today 24 PRINT

বড়লেখায় শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

বড়লেখা প্রতিনিধি: |  ০২ অক্টোবর, ২০২১

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা অটো-টেম্পু-সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দরা শপথ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বড়লেখা পৌরসভা হলরুমে তাদের শপথবাক্য পাঠ করান উপজেলা শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন।

শপথগ্রহণকারীরা হলেন- সভাপতি লাল মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সহসভাপতি আব্দুল কাদির, সহসম্পাদক জয়নাল আহমদ,
সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, সহসাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, কোষাধ্যক্ষ সবুজ আহমদ সেবুল, দপ্তর সম্পাদক রিপন আহমদ মামুন, প্রচার সম্পাদক ফয়ছল আহমদ, লাইন সম্পাদক জাবেদ আহমদ, কার্যকরি সদস্য জাহিদ হাসান, আব্দুল জব্বার ও শিপুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন।

এতে পৌর কাউন্সিলর রাহেন পারভেজ রিপনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, শ্রমিক ইউনিয়ন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম, উপজেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আবুল হোসেন, নবনির্বাচিত সভাপতি লাল মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.