Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম’র বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার: |  ০২ অক্টোবর, ২০২১

মৌলভীবাজারে বর্ণিল আয়োজনে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে ।

দিনটি উপলক্ষে শুক্রবার সময় সাড়ে ১২টায় শহরের শাহ মোস্তফা গার্ডেন সিটির ৩য় তলায় নিউজ বাংলার অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও র‌্যালীর আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জিয়া, বিশেষ অতিথি কথাসাহিত্যিক ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু, বিশেষ অতিথি মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্তসহ অন্যান্যরা।

এর আগে নিউজ বাংলার মৌলভীবাজার প্রতিনিধি রিপন দে’র সভাপতিত্বে এবং যমুনা টিভি ও বনিক বার্তার মৌলভীবাজার প্রতিনিধি আহমদ আফরোজের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে, বস্তুনিষ্ঠ এবং গ্রহণযোগ্য সংবাদ মাধ্যম হিসেবে নিউজ বাংলা প্রশংসা করে বলেন, ‘বর্তমানে প্রচুর সংবাদ মাধ্যম আছে এবং নতুন নতুন আসছে তবে বিশ্বাস যোগ্য সংবাদ মাধ্যম খুব কম। আমাদের প্রত্যাশা নিউজ বাংলা প্রথম বছরের মত তার সংবাদের যে গভীরতা ও বিশ্বাস যোগ্যতা তা ধরে রাখবে।’

কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু জানান, আমরা অনেক নিজ দেখি যে একই নিউজ একটি বানানকে ৪/৫ জায়গায় ৪/৫ ভাবে লেখা হয় এটার কারণ সংবাদ প্রেরণে তাড়াহুড়ো এবং এলেক্সার র‍্যাঙ্কিং এর পেছনে ছুটা। এই সবকে যারা পেছনে পেলে সঠিক সংবাদ এবং সঠিকে তথ্যের উপর গুরুত্ব দেবে তারা আগামী দিনে টিকে থাকবে। আমি নিউজ বাংলার নিউজ পড়ি। তারা সঠিক পথেই আছে এবং এভাবেই এগিয়ে যাবে সেই প্রত্যাশা রাখছি।

পান্না দত্ত বলেন, ‘বর্তমানে ভাইরাল নিউজের একটা প্রবণতা আছে। তবে এসব করতে গিয়ে অনেক জনপ্রিয় নিউজ সাইট হারিয়ে গেছে। কিন্তু বিশ্বাসযোগ্য সাইট হতে পারলে হারানোর ভয় নেই। নিউজ বাংলা বিশ্বাস যোগ্যতা অর্জন করে দীর্ঘদিন পাঠকের জন্য ভাল নিউজ দিয়ে যাবে। সেই প্রত্যাশা করছি।’

এই সময় আরও বক্তব্য রাখেন, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শাহ অলিদুর রহমান, আজকের পত্রিকায় মৌলভীবাজার প্রতিনিধি আব্দুর রব, যুগান্তরের মৌলভীবাজার প্রতিনিধি হুসাইন আহমদ, ঢাকা পোস্টের মৌলভীবাজার প্রতিনিধি ওমর ফারুক নাঈম, বিটিভির ক্যামেরা সাংবাদিক মো. আমির, আইনিউজের ডেস্ক রিপোর্টার সীমান্ত দাস, সুরের ভেলার সভাপতি রনজিৎ দত্ত জনি, ছাত্রনেতা বিষ্ণু দেব প্রমুখ।

আলোচনা সভা ও কেক কাটা শেষে একটি র‌্যালী শহরের চৌমোহনা এলাকা প্রদক্ষিণ করে। অনুষ্ঠান শেষে সবাইকে আপ্যায়ন করানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.