Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে গাছে ধাক্কা নিয়ন্ত্রণহীন ট্রাকের, আহত ২

ওসমানীনগর প্রতিনিধি |  ০২ অক্টোবর, ২০২১

সিলেটের ওসমানীনগর একটি  ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক ও তার সহকারী আহত হয়।

শনিবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর থানাধীন ১৯ মাইলস্থ বুরুঙ্গা রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে।

এতে আহত হয় জৈন্তাপুর উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী গ্রামের মোস্তফা মিয়ার ছেলে ট্রাক চালক নাছির উদ্দিন (৩৭) ও তার সহকারী জৈন্তাপুর উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা খোরশেদ আলমের ছেলে মো. লিমন (২২)।

জানা গেছে, সকাল অনুমান ৫ টা ৪৫ মিনিটের সময়ে চট্টগ্রাম থেকে আসা সিলেটগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট-২৪-২৬০৫) ওসমানীনগর থানাধীন ১৯ মাইলস্থ বুরুঙ্গা রাস্তার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকের সহকারী লিমন ইষ্টারিংয়ে চাপা পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাড়ি কেটে তাকে উদ্ধার করে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এতে চালকের সহকারী লিমন আহত হন।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বনিক বলেন, আহতদের উদ্ধার করে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। চালকসহ তার সহকারী দুজন আশংকামুক্ত আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.