Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ৪০ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: |  ০২ অক্টোবর, ২০২১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে র‌্যাব পরিত্যক্ত অবস্থায় ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে।

শনিবার (২ অক্টোবর) শ্রীমঙ্গল পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান হয়েছে।

র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় র‌্যাব জিডিমূলে শ্রীমঙ্গল থানায় উদ্ধার করা গাঁজা হস্তান্তর করেছে।

অভিযানে র‌্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দলকে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.