Sylhet Today 24 PRINT

সিলেটে ডেলটা লাইফের বিশেষ উন্নয়ন সভা

সিলেটটুডে ডেস্ক |  ০২ অক্টোবর, ২০২১

রুচিশিল জীবন যাপন এবং ভবিষ্যৎ পরিকল্পনার সঠিক সিদ্ধান্তই একজন মানুষকে তার কাঙ্খিত গন্তব্যে পৌছে নিয়ে যায়। সুনিয়ন্ত্ররিত জীবন জীবিকা ও অর্থিক নিরাপত্তায় কৌশলী পদক্ষেপ পারিবারিক, সামাজিক এবং প্রতিষ্ঠানিক ভাবে শান্তি শৃঙ্খলার উন্নায়ন সহ অর্থনৈতিক সমৃদ্ধশালী হয়ে উঠতে ভূমিকা রাখে।

২ অক্টোবর (শনিবার) দুপুরে সিলেট নগরীর ধোপাদিঘির পাড়স্থ একটি অভিজাত হোটেলের হলরুমে ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর একক বীমা প্রকল্পের উদ্যোগে আয়োজিত বিশেষ উন্নায়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে ডেলটা’র প্রশাসক যুগ্ম সচিব (অবঃ) মোঃ রফিকুল ইসলাম একথা বলেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেলটা’র উন্নায়ন প্রকল্পের এসভিপি আশীষ কুমার মন্ডল।

ডেলটা সিলেট অঞ্চলের এসভিপি ও সংগঠন প্রধান মোঃ নুরুল আজমের সভাপতিত্বে ও সিলেট সার্ভিস সেন্টার ইনচার্জ সামিনুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, মৌলভীবাজারের ডিজিএম দিলীপ দে, হবিগঞ্জ’র এজিএম বিকাশ চন্দ্র রায়, সিলেটের এজিএম রনেশ রঞ্জন চৌধুরী, সুনামগঞ্জের এজিএম মিজবা উদ্দিন রুমী, বিয়ানী বাজারের এজিএম রুমেনুল ইসলাম, ডেলটা লাইফ’র গনগ্রামী ইনসিওরেন্স’র সিলেট ও মৌলভীবাজারের জক ইনচার্জ আশিষ কুমার রায় ও সিনিয়র এক্সিকিউটিভ অফিসার সৈয়দ শাহিন মিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.