Sylhet Today 24 PRINT

২২ দিন ইলিশ মাছ আহরণ ও বেচাকেনা নিষিদ্ধ

সিলেটটুডে ডেস্ক |  ০২ অক্টোবর, ২০২১

ইলিশ সম্পদ সংরক্ষণে এ বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর (১৯ আশ্বিন থেকে ৯ কার্তিক) পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে।

মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের বরাত দিয়ে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, জনস্বার্থে সরকার ঘোষিত এই বিধি-নিষেধ সঠিকভাবে মেনে চলার জন্যে সকলকে অনুরোধ জানিয়েছেন।

অন্যথায় আইন অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.