Sylhet Today 24 PRINT

সদরের ৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মতামত যাচাই

সিলেটটুডে ডেস্ক |  ০৩ অক্টোবর, ২০২১

আগামী ১১ নভেম্বর সিলেট সদর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।  এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে তৃণমূল আওয়ামীলীগের মতামত যাচাই (ভোটগ্রহণ) উপলক্ষে বর্ধিতসভা ১ অক্টোবর সন্ধ্যায় মইয়ারস্থ এস আরকনভেনশন হলে সম্পন্ন হয়। এতে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
সভায় উপস্থিত ছিলেনসিলেট জেলাআওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক এমপি  শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ নাসির উদ্দিন খান, সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক কবীর উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ শমসের জামাল, কার্যকরী সদস্য এডভোকেট নূরে আলম সিরাজীসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

মতামত যাচাইয়ে ভোট পেয়েছেন- ১নং জালালাবাদ ইউনিয়নে মোঃ উবায়দুল্লা ইসহাক ৫টি, মানিক মিয়া ৪টি, আশ্রব আলী ৩টি, ফারুক খান ২টি। ২নং হাটখোলা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী মশাহিদ আলী ৯টি, সহসভাপতি খুরশিদ আলী ৮টি। ৭নং মোগলগাঁও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান হিরন মিয়া ৮টি, সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম টুনু মিয়া ৬টি, মো. আছন মিয়া ২টি, ৮নং কান্দিগাঁও ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সাবেক অর্থ সম্পাদক সাজ্জাদ মিয়া ১২টি, বর্তমান চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন নিজাম ৫টি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.