Sylhet Today 24 PRINT

ছাতকে হত্যা মামলার দুই আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

ছাতক প্রতিনিধি |  ০৩ অক্টোবর, ২০২১

সুনামগঞ্জের ছাতকে এনাম হত্যা মামলার প্রধান আসামি দবির আলম (৪২) ও  আসমা আক্তার লাভলী (৩০) কে ঢাকা নারায়নগঞ্জের কাঁচপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে ছাতক থানা পুলিশ।

এসআই আতিকুল আলম খন্দকার ও এসআই আসাদুজ্জামান রাসেল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা সোনারগাঁও থানার সহযোগিতায় শনিবার রাতে নারায়নগঞ্জের কাঁচপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, ছাতক উপজেলার নোয়ারাই এলাকায় সংঘর্ষে গুরুতর আহত হন এনাম মিয়া। সিলেটে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুন তার মৃত্যু হয়। পরে নিহতের ছোট ভাই জুবায়ের আহমদ বাদী হয়ে ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রোববার (০৩অক্টোবর) সকালে আসামিদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, পলাতক থাকা আসামি দবির আলম ও তার স্ত্রী লাভলীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.