Sylhet Today 24 PRINT

সোমবার বিদ্যুৎ থাকবে না সিলেটের কয়েকটি এলাকায়

নিজস্ব প্রতিবেদক |  ০৩ অক্টোবর, ২০২১

সোমবার দিনভর সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ (বিউবো)-২ সিলেট দপ্তরের নিয়ন্ত্রণাধীন ১১ কেভি বোরহান উদ্দীন ফিডার বিভাজন কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিউবো-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন রোববার (৩ অক্টোবর) জানান, সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিলেট নগরীর মীরাপাড়া, শাপলাবাগ, কল্যানপুর, টুলটিকর, কুশিঘাট, মিরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, পীরেরচক, বোরহান উদ্দিন মাজার রোড, শাহপরান থানা, সোনাপুর, নয়াবস্তি ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তিনি জানান, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.