Sylhet Today 24 PRINT

দিরাই প্রেসক্লাব পরিদর্শনে পরিকল্পনা মন্ত্রী

দিরাই প্রতিনিধি: |  ০৩ অক্টোবর, ২০২১

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি রোববার (৩ অক্টোবর) দিরাই পৌরশহরের থানা রোডে অবস্থিত দিরাই প্রেসক্লাব ও অনলাইন প্রেসক্লাব পরিদর্শন করেছেন।

এসময় প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর ও যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সর্দার, অর্থসম্পাদক সৈদুর রহমান তালুকদার, সালমান মিয়া মুক্তার হোসেন মন্ত্রীকে স্বাগত জানান এবং মন্ত্রীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এসময় সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি অ্যাডভোকেট অবনী মোহন দাস, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া, দিরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু সুফিয়ান, দিরাই থানার ওসি আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.