Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: |  ০৩ অক্টোবর, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাটে ধর্ষণ মামলার আসামি জাহির মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (২ অক্টোবর) চুনারুঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জাহির চুনারুঘাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লাল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় গত ১৬ সেপ্টেম্বর একটি ধর্ষণ মামলা হয়েছে।

রোববার র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযানে র‌্যাব-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প), সিলেট এর একটি আভিযানিক দলকে নেতৃত্ব দেন লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.