Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় ডাকাতি মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: |  ০৪ অক্টোবর, ২০২১

সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব ডাকাতি মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. বাবুল আহমদ ওরফে বাবুলকে (৩১) গ্রেপ্তার করেছে।

শনিবার (২ অক্টোবর) দক্ষিণ সুরমা থানার লাউয়াই উম্মুল কবুল গ্রামের বাজারে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে একটি ডাকাতি মামলায় ৭ বছরের সাজা ও ১০ হাজার টাকা অর্থদণ্ড রয়েছে। রায়ের পর থেকে বাবুল পলাতক ছিল।

রোববার র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

পরে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দলকে নেতৃত্ব দেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. লুৎফর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.