Sylhet Today 24 PRINT

ভাতিজার ফিকলের আঘাতে চাচা নিহত

বানিয়াচং প্রতিনিধি |  ০৪ অক্টোবর, ২০২১

হবিগঞ্জের বানিয়াচংয়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে ভাতিজার ফিকলের (বল্লম) আঘাতে চাচা সাহাব উদ্দিন (৩২) নিহত হয়েছে। সোমবার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের ইরফান উল্ল্যাহর দুই ছেলে সাহাব উদ্দিন ও হারুন মিয়ার মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল রোববার বিকেলে তাদের ওই দুই পরিবারের শিশুদের খেলাকে কেন্দ্র করে সাহাব উদ্দিন ও হারুন মিয়ার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।

এর জের ধরে সোমবার সকালে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে হারুন মিয়ার ছেলে আনোয়ার হোসেন বাবার পক্ষ নিয়ে চাচা সাহাব উদ্দিনকে ফিকল (বল্লম) দিয়ে পিটে আঘাত করলে গুরুতর আহত হন।

পরিবারের লোকজন তাকে হবিগঞ্জ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.