Sylhet Today 24 PRINT

টুকেরবাজারে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ০৪ অক্টোবর, ২০২১

সিলেটের জালালাবাদ থানাধীন টুকেরবাজার এলাকায় জেসমিন বেগম (২৫) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় নিজের বসতঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

জেসমিন বেশ কিছুদিন যাবৎ মানসিক সমস্যায় ভুগিতেছিলেন বলে পুলিশ জানিয়েছে।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, রবিবার সন্ধ্যা ৭টার দিকে জেসমিন বেগম বসতঘরের বাঁশের তীরের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। জেসমিনের দেহ ঝুলতে দেখে তার বাবা ও ভাই তীর থেকে ওড়না কেটে নীচে নামান।

পরে জেসমিনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে জালালবাদ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.