Sylhet Today 24 PRINT

কাজী ম্যানশন ও সিটি সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক |  ০৪ অক্টোবর, ২০২১

সিলেট সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নগরের দুটি বানিজ্যিক ভবন থেকে ৪ লাখ ৭৫ হাজার টাকা বকেয়া হোল্ডিং টেক্স আদায় করা হয়েছে। অভিযানে ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার অপরাধে ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়। আদায় করা হয় ৫ হাজার টাকা জরিমানা।

সোমবার (৪ অক্টোবর) নগরের জিন্দাবাজার এলাকার কাজী ম্যানশনে সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে বানিজ্যিক ভবন কাজী ম্যানশন থেকে ২ লাখ ১৬ হাজার ৯শ ৯৫ টাকা বকেয়া হোল্ডিং টেক্স আদায় করা হয়। এবং ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার অপরাধে দুই ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেন ভ্রাম্যমাণ আদালত। তাদের কাছ থেকে জরিমানার ৩ হাজার টাকা নগদ আদায় করা হয়।

এদিকে গত রবিবার একই এলাকার বানিজ্যিক ভবন সিটি সেন্টারের স্পাইসি রেষ্টুরেন্ট সহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে এই ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। সে সময় ২ লাখ ৫৮ হাজার ৪শ ১১ টাকা বকেয়া হোল্ডিং টেক্স আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও ২ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে সিলেট সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিগণ ও সিলেট মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বকেয়া হোল্ডিং টেক্স আদায়, ফুটপাত হকার মুক্ত রাখা, ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা বন্ধ ও বকেয়া পানির বিল আদায়ে সিলেট সিটি কর্পোনেশনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.