Sylhet Today 24 PRINT

বড়লেখায় তিন ওষুধের দোকানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বড়লেখা প্রতিনিধি: |  ০৫ অক্টোবর, ২০২১

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় যথাযথ তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ না করাসহ বিভিন্ন অপরাধে তিন ওষুধের দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে- দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঠালতলী বাজারের এনসি ফার্মেসি, মিতা ফার্মেসি ও অভিষেক ফার্মেসি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঠালতলী বাজারের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ওষুধের দোকানগুলোতে যথাযথ তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ না করা, অনুমোদনহীন ওষুধ সংরক্ষণ, ড্রাগ লাইসেন্স নবায়ন না করে ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এই অপরাধে ১৯৪০ সালের ওষুধ আইনে প্রতিষ্ঠানগুলো ১৫ হাজার টাকা জরিমানা ও অনুমোদনহীন ওষুধ জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহায়তা করেন ওষুধ প্রশাসন অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের ওষুধ তত্ত¡াবধায়ক সিরাজুম মনিরা। দুপুর ১২ থেকে বেলা ২টা পর্যন্ত এই অভিযান হয়েছে।

তিন ওষুধের দোকানে জরিমার বিষয়টি নিশ্চিত করে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে বলেন, ‘আমাদের এই ধরণের অভিযান চলবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.