Sylhet Today 24 PRINT

ধর্মপাশায় ৮ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

ধর্মপাশা প্রতিনিধি: |  ০৫ অক্টোবর, ২০২১

সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে ৮ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তরবীর এলাকায় এই অভিযান চালানো হয়।

আটকৃতরা হচ্ছে- উত্তরবীর গ্রামের আব্দুল আজিজ ও তার স্ত্রী মনি আক্তার।

জানা গেছে, মঙ্গলবার সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে খবর আসে আব্দুল আজিজের ঘরে বিপুল পরিমাণ গাঁজা সংরক্ষিত আছে। এ খবরের প্রেক্ষিতে দুপুরে উপজেলা প্রশাসন, সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও থানা পুলিশ যৌথভাবে সেলবরষ ইউনিয়নের উত্তরবীর গ্রামের আব্দুল আজিজের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসতঘর তল্লাশি করে খাটের নিচ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় আব্দুল আজিজ ও তার স্ত্রী মনিকে আটক করা। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসানের নেতৃত্বে সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. খোরশেদ আলমসহ পুলিশের একটি দল অংশ নেয়।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.