নিজস্ব প্রতিবেদক: | ০৫ অক্টোবর, ২০২১
সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে র্যাব ৪২৩ বোতল বিদেশী মদ ও ৫০ বোতল বিয়ারসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
সোমবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ ভোড়দেও এলাকায় এ অভিযান হয়েছে।
গ্রেপ্তার গোপাল বিশ্বাস (৩২) উপজেলার কালাইডাক এলাকার মৃত নরেন্দ্র বিশ্বাসের ছেলে।
মঙ্গলবার (৫ অক্টোবর) র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পরে উদ্ধারকৃত মদ ও বিয়ারসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানে র্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর, সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দলকে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম।