Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৬ অক্টোবর, ২০২১

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যাগে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে প্রস্তুতি সভা মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার,প্রাণী সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী গোলাম সারোয়ার,  বিদ্যুৎ কার্যালয়ে উপ সহকারী প্রকৌশলী আবুল আজাদ পাবেল,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী, উপজেলা সাংবাদিক অমিত দেব, আনন্দময়ী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কাজল বণিকসহবিভিন্ন মন্ডপের দায়িত্বে থাকা সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় যথাযথ মর্যাদায় শারদীয় দুর্গা উৎসব উদযাপন করতে বিভিন্ন পরিকল্পনা  গ্রহণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.