Sylhet Today 24 PRINT

মাধবপুরে চা শ্রমিক নেতার আকস্মিক মৃত্যু

মাধবপুর প্রতিনিধি |  ০৬ অক্টোবর, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে বকুল পানতাতী (৫০) নামে এক চা শ্রমিক নেতার আকস্মিক মৃত্যু হয়েছে। বুধবার (৬ অক্টোবর) সকালে তিনি মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

মৃত বকুল পানতাতী উপজেলার সুরমা চা বাগানের ২০ নম্বর এলাকার নন্দকুমার পানতাতীর পুত্র ও সুরমা চা বাগানের সাবেক পঞ্চায়েত। খবরের সত্যতা নিশ্চিত করেন লস্করপুর ভ্যালি সভাপতি রাবিন্দ্র গৌড়।

তিনি জানান , বুধবার সকালে বকুল পানতাতি সাতছড়ী এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যায়। সেখানে হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করেন। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর কিছুটা সুস্থ অনুভব করলে তিনি সেখান থেকে মোটর সাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগানের কিবরিয়াবাদ নামক স্থানে আসার পর মোটরসাইকেল চলন্ত অবস্থায় তার আকস্মিক মৃত্যু ঘটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.