Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগে পুত্রবধূ আটক

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৬ অক্টোবর, ২০২১

হবিগঞ্জ শহরের বহুলা এলাকায় সফর চান বিবি (৭০) নামের এক বৃদ্ধাকে পারিবারিক কলহের জেরে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। বুধবার (৬ অক্টোবর) সকালে পুলিশ সফর চানের পুত্রবধূ নাজমা চৌধুরীকে (৪০) আটক করেছে।

এদিকে গতকাল মঙ্গলবার রাতে জেলার চুনারুঘাট উপজেলায় বড় ভাইয়ের তালাবদ্ধ ঘর থেকে আশিষ বাউরী (৩২) নামের এক চা–শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় লাশের শরীরের রক্ত লেগে ছিল। ঘটনার পর থেকে নিহত বৃদ্ধার বড় ভাই ও তাঁর পরিবার পলাতক।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হবিগঞ্জ শহরের বহলা এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন সফর চান। তাঁর পুত্রবধূ নাজমা চৌধুরীর সঙ্গে পারিবারিক নানা বিষয় নিয়ে বিরোধ লেগেই থাকত। গতকাল রাতে শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ হয়। একপর্যায়ে নাজমা শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন।

পরে আশপাশের লোকজন সফর চানকে হবিগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে সফর চানের মৃত্যু হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান, পারিবারিক বিরোধে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সদর হাসপাতালেই লাশের ময়নাতদন্ত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.