Sylhet Today 24 PRINT

পটকার শব্দে জিন্দাবাজারে আতংক

নিউজ ডেস্ক |  ০৪ ফেব্রুয়ারী, ২০১৫

সিলেট নগরীর জিন্দাবাজারে পটকার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। পটকা বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার রাত ৮টার দিকে জিন্দাবাজার সিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- মঙ্গলবার রাতে জিন্দাবাজার সিটি সেন্টারের সামনে কয়েকজন যুবক উপুর্যপূরি  ৫-৬টি পটকা ছুড়ে মারে। এর মধ্যে একটি পটকা বিস্ফোরিত হয় এবং কয়েকটি পটকা অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়। পটকার শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন, পথচারীরাও ছুটোছুটি শুরু করেন । মূহুর্তের মধ্যে জন শূণ্য হয়ে পড়ে জিন্দাবাজার এলাকা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.