Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে কর্মদক্ষ নারীদের সেলাই মেশিন প্রদান

কমলগঞ্জ প্রতিনিধি: |  ০৬ অক্টোবর, ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে কর্মদক্ষ নারীদের সেলাই মেশিন প্রদান ও পৌর এলাকার ২০০ জন দুস্থ, হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।

কমলগঞ্জ পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকার বাসিন্দাদের মধ্যে এগুলো দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে কমলগঞ্জ পৌর মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ ও সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি।

কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির একান্ত সচিব আহাদ মো. সাঈদ হায়দার, কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা, পৌরসভার কাউন্সিলর ছাদ আলী, বখতিয়ার খান, আনসার শোকরানা মান্না, সৈয়দ জামাল হোসেন, মহিলা কাউন্সিলর শিউলি আক্তার শাপলা প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.