Sylhet Today 24 PRINT

বড়লেখায় ইয়াবাসহ গ্রেপ্তার ২

বড়লেখা প্রতিনিধি: |  ০৬ অক্টোবর, ২০২১

মৌলভীবাজারের বড়লেখায় অভিযান চালিয়ে র‌্যাব ৫৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঠালতলী বাজারে এ অভিযান হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- বড়লেখা সদর ইউনিয়নের গঙ্গারজল গ্রামের মো. শফিক উদ্দিনের ছেলে মো. জহির আহমেদ (২৩) ও একই গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে মো. ছইফ উদ্দিন (২৭)।

এ ঘটনায় র‌্যাব-৯ এর উপ পরিদর্শক (এসআই) মো. রাছেল মন্ডল বাদী হয়ে তাদের বিরুদ্ধে বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ বুধবার (৬ অক্টোবর) বলেন, ‘সকালে তাদের দুজনকে বড়লেখা আদালতে পাঠানো হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.