Sylhet Today 24 PRINT

দারিদ্র ও জঙ্গিমুক্ত দেশ গড়তে আওয়ামী লীগের বিকল্প নেই: হুইপ শাহাব উদ্দিন

বড়লেখা প্রতিনিধি |  ২৮ নভেম্বর, ২০১৫

জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, দারিদ্র ও জঙ্গিমুক্ত দেশ গড়তে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। তাই আওয়ামী লীগ সরকারকেও বারবার সমর্থন দিতে হবে।
হুইপ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে দেশ আজ জঙ্গিমুক্ত হয়েছে। বিশ্বের অনেক দেশে আজ জঙ্গী তৎপরতা থাকলেও বাংলাদেশে শান্তি বিরাজমান।

হুইপ শনিবার মৌলভীবাজারের জুড়ী উপজেলার জুড়ী উপজেলার কালীনগর গ্রামের নসুর খালের উপর ব্রিজ নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, চাটেরা যুব উন্নয়ন সংস্থার আয়োজনে ফ্রিজ এন্ড টিভি নক আউট ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানের পৃথক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন করে দেশকে আলোকিত করছেন। ২০২১ সালের মধ্যে দেশের কোন গৃহ ও শিল্প প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন থাকবে না।

এসব অনুষ্ঠানে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছির উল্লাহ খান, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আজির উদ্দিন, যুগ্ম আহবায়ক সফিক আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, সঞ্চিতা শর্মা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, ইউপি চেয়ারম্যান নজমুল ইসলাম, এড. আব্দুল খালিক, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস, ছাত্রলীগ নেতা শেখরুল ইসলাম, আব্দুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.