Sylhet Today 24 PRINT

একদিনের মাথায় জগন্নাথপুরের ৫ ইউনিয়নে আ. লীগের কমিটি স্থগিত

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৭ অক্টোবর, ২০২১

পূর্ণাঙ্গ কমিটি গঠনের একদিনের মাথায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৫ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন বিষয়টি নিশ্চিত করে বলেন, সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলমান রয়েছে। এ অবস্থায় কোন কমিটি হলে দলে বিভাজন সৃষ্টি হবে তাই দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেনের নির্দেশে জগন্নাথপুর উপজেলার ৫ ইউনিয়ন কমিটি স্থগিত রাখতে বলা হয়েছে।

ইউনিয়ন কমিটিগুলো হলো কলকলিয়া, সৈয়দপুর শাহারপাড়া, আশারকান্দি, মিরপুর ও চিলাউড়া হলদিপুর ইউনিয়ন।

উল্লেখ্য, দুই বছর আগে সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠন করা হলে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। গতকাল বুধভার এ ৫ ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। যা একদিনের মধ্যে আবার স্থগিত ঘোষণাও করা হয়।

কমিটি স্থগিতের ঘোষণা বিষয়ে জানতে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে কেউ ফোন ধরেননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.