Sylhet Today 24 PRINT

মায়ের সামনে বাসচাপায় প্রাণ গেল ছেলের

বাহুবল প্রতিনিধি |  ০৭ অক্টোবর, ২০২১

হবিগঞ্জের বাহুবলে রাস্তা পারাপারের সময় মায়ের সামনে ছেলের মৃত্যু হয়েছে।

ঢাকা-সিলেট মহাসড়কের দ্বিগাম্বর বাজার এলাকায় বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

১০ বছর বয়সী নিহত সোয়েব মিয়া উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের মারুফ মিয়ার ছেলে। সে স্থানীয় একটি ব্র্যাক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান খান বলেন, ‘মায়ের সঙ্গে রাস্তা পার হচ্ছিল সোয়েব। ওই সময় সিলেটগামী ইউনাইটেড পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে।বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.