Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ৫ ইউনিয়ন আ. লীগের কমিটি স্থগিত করা হয়নি

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৭ অক্টোবর, ২০২১

জগন্নাথপুর উপজেলার ৫ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি স্থগিত করা হয় নি বলে নিশ্চিত করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন।

সিলেট বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, জগন্নাথপুর উপজেলার ৫ ইউনিয়ন আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আমরা বলেছি নতুন করে ডিসেম্বর পর্যন্ত কোন সন্মেলন হবে না। যেসব ইউনিয়নে সন্মেলন হয়েছে সেগুলোর পূর্নাঙ্গ কমিটিতে বাধা নেই।

এ ব্যাপারে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান  বলেন, রাজনীতির নামে অপরাজনীতি করতে একটি মহল কমিটি স্থগিত করা হয়েছে বলে জনমনে বিভ্রান্ত সৃষ্টি করেছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় দায়িত্বশীলরা আমাকে নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলার ৫ ইউনিয়নে পূনাঙ্গ কমিটি স্থগিত করা হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.