গোয়াইনঘাট প্রতিনিধি | ২৮ নভেম্বর, ২০১৫
সিলেটের গোয়াইনঘাটে ট্রাকের ডালা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক উপজেলার কালিনগর গ্রামের আব্দুল গফুরের পুত্র আব্দুর রশিদ (৩০)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় রশিদ ট্রাকে পাথর লোড-আনলোড করার শ্রমিকের কাজ করতো। প্রতিদিনের ন্যায় গতকাল শনিবার সকালেও বল্লাঘাটের জুমপাড় নামক স্থানে একটি ট্রাকে পাথর লোড করছিলো সে।
ট্রাকটি লোড করার একপর্যায়ে এর সাইট ডালা তুলতে গেলে অসতর্কবস্থায় তা রশিদের উপড় পড়ে যায়। এসময় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রশিদকে মৃত ঘোষণা করেন।গোয়াইনঘাট থানার ওসি মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।