Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমা থেকে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৩, চাকু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ০৮ অক্টোবর, ২০২১

ছিনতাইয়ের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। তাদের কাছ থেকে চাকুসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পথচারীদের ভয়ভীতি প্রদর্শন ও জোরপূর্বক তাদের সাথে থাকা মোবাইল, টাকা, স্বর্ণালংকার সহ মূল্যবান মালামাল ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোস্তাকিন মিয়া (৪৮), জসিম উদ্দিন (৩০) ও নজরুল ইসলাম (৩২)।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার জানিয়েছেন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.