Sylhet Today 24 PRINT

মাধবপুরে পা পিছলে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

মাধবপুর প্রতিনিধি: |  ০৯ অক্টোবর, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে বাদশা কোম্পানির (পাওনিয়ার ডেনিম) নির্মাণ কাজের স্টিলের কাজ করার সময় উপর থেকে পড়ে সোহেল মিয়া (২৮) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত সোহেল মিয়া নেত্রকোনা জেলার বড়ধলা উপজেলার বিষমপুর গ্রামের আব্দুস সামোদের ছেলে।

নিহতের ভাই খাইরুল মিয়া জানান, শনিবার দুপুরে বাদশা কোম্পানিতে স্টিলের কাজ করার সময় আনুমানিক ৪০ ফুট উপর থেকে হঠাৎ পা পিছলে নিচে পড়ে যায়। এতে সে মাথায় আঘাত পায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গুরুতর আহত অবস্থায় তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অদিতি রায় তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ‘মাথায় আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.