Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ৮০ পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ

কমলগঞ্জ প্রতিনিধি: |  ০৯ অক্টোবর, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মৃর্তিঙ্গা চা বাগান (ফাঁড়ি) এলাকার ৮০ পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে।

গত শুক্রবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

এ উপলক্ষে মৃর্তিঙ্গা চা বাগান পঞ্চায়েত কমিটির আয়োজনে অনুষ্ঠানে রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুলের সভাপতিত্বে ও রাধা শ্যামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেউন্ডী চা বাগানের জেনারেল ম্যানেজার এস এ হিলালী, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মীর মো. গোলাম ফারুক, মৃর্তিঙ্গা চা বাগানের ডেপুটি ম্যানেজার প্রদীপ দেব বর্মন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন এর মনু-দলই ভ্যালীর সভাপতি ও ইউপি সদস্য ধনা বাউরী প্রমুখ। এ সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও চা শ্রমিকরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.