Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

কমলগঞ্জ প্রতিনিধি: |  ১০ অক্টোবর, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়ন থেকে ৪ কেজি গাঁজাসহ জহির মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার রাত সাড়ে ১১টায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জহির মিয়া কমলগঞ্জ সদর ইউনিয়নের হুমেরজান এলাকার মস্তফা মিয়ার ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাতে জহির মিয়ার বাড়ি থেকে ৪ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে ।

কমলগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.